1 Answers

উদ্দীপকে প্রদত্ত সমাজবিজ্ঞানের ধারণার সাথে সমাজবিজ্ঞানী এল এফ ওয়ার্ড ও সামনার, গিডিংস, ডুর্খেইম এবং কোভালেভস্কির ধারণার মিল পাওয়া যায়।

আমেরিকান লেস্টার ফ্রাংক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনারের মতে, 'সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান।' এই সংজ্ঞাটিকে অন্যভাবে বলা যায় যে, সমাজের বিজ্ঞানই সমাজবিজ্ঞান। ব্রিটিশ সমাজবিজ্ঞানী গিডিংসের মতে, 'সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলি বা প্রপঞ্চের বিজ্ঞান।'

ফরাসি সমাজবিজ্ঞানী ডুর্খেইমের মতে, 'সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান।' রাশিয়ান সমাজবিজ্ঞানী কোভালেভস্কির মতে, 'সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান।' উদ্দীপকের সমাজবিজ্ঞানের প্রভাষক সমাজবিজ্ঞানের ধারণা দিতে গিয়ে যে বক্তব্যগুলো উল্লেখ করেছিলেন তা পূর্বে উল্লিখিত সংজ্ঞাগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে আফসানা কবিরের উল্লেখিত সমাজবিজ্ঞানের ধারণার সাথে সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাংক ওয়ার্ড, উইলিয়াম গ্রাহাম সামনার, গিডিংস, ডুর্খেইম ও কোভালেভস্কির ধারণার মিল খুঁজে পাওয়া যায়।

4 views

Related Questions