1 Answers
উদ্দীপকে উল্লিখিত আন্দোলনটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের প্রতিচ্ছবি। ৬ দফা আন্দোলনের সাথে আরো ১১ দফা জুড়ে দিয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান শুরু হয়।
বাংলাদেশের ইতিহাসে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান একটি অবিস্মরণীয় ঘটনা। এ ঘটনা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথকে সুগম করেছিল। বস্তুত, বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচি বাঙালিদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং এর পক্ষে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। পাকিস্তানি শাসকগোষ্ঠী ছয় দফাকে পাকিস্তানের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে। তারা একে রাষ্ট্রবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলে অভিহিত করে। ছয় দফা কর্মসূচিভিত্তিক গণজাগরণকে নসাৎ করার উদ্দেশ্যে ১৯৬৮ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে 'আগরতলা ষড়যন্ত্র মামলা' নামে একটি মামলা দায়ের করা হয়। আগরতলা মামলাকে কেন্দ্র করে পাকিস্তানি শাসকচক্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তোলেন। এ দুর্বার আন্দোলনের ফলেই ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আইয়ুব খান আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হন। উদ্দীপকের রাজুর কর্মরত গার্মেন্টস কোম্পানিতে আন্দোলনরত শ্রমিকরা তাদের নেতার দেওয়া কয়েক দফার সাথে আরো কয়েক দফা জুড়ে ১১ দফা দাবি করে যা উপরে আলোচিত গণ-অভ্যুত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।
সুতরাং বলা যায়, উদ্দীপকে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানেরই প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে।