রিয়াজের ভাবনার সাথে কুরআনের সুরা বাকারার কোন আয়াতের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
রিয়াজের ভাবনার সাথে সুরা বাকারার ৪৭নং আয়াতের মিল পাওয়া যায়, যেখানে বনি ইসরাইলদের নিয়ামতে শুকরিয়া আদায় করতে বলা হয়েছে। হযরত ইয়াকুব (আ)-এর অপর নাম ইসরাইল। তাঁর বংশধররাই ইতিহাসে বনি ইসরাইল বা ইসরাইল জাতি হিসেবে পরিচিত। এ জাতিকে আল্লাহ তায়ালা সাধারণ নিয়ামতের বাইরে আরো বিশেষ কিছু নিয়ামতে ভূষিত করেন। যা রিয়াজের ভাবনার সাথে মিল রয়েছে।
উদ্দীপকের রিয়াজ মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা চিন্তা করে শুকরিয়া আদায় করে, নিয়মিত আল্লাহর ইবাদত করে। তার এরূপ শুকরিয়া আদায় করার মধ্যে বনি ইসরাইলদের নিয়ামতের শুকরিয়া আদায়ের আদেশের ব্যাপারটি প্রতিফলিত হয়। কেননা বনি ইসরাইলদের কাছে সর্বাধিক নবি-রাসুল পাঠানো হয়। তাওরাত ও ইঞ্জিল কিতাব নিয়ে তাদের মধ্যে আবির্ভূত হন অন্যতম দুই রাসুল হযরত মুসা ও হযরত ঈসা (আ)। কিন্তু এ জাতি নবিদের অনুসরণ না করে বরং হত্যা করে ফেলে। তারা ফিরাউন ও কিবতিদের ভয়ঙ্কর নির্যাতনে নিষ্পেষিত হচ্ছিল। আল্লাহ সেখান থেকে তাদের মুক্তি দেন। দান করেন মেঘমালার ছায়া, অলৌকিক পানীয় ও জান্নাতি খাবার মান্না-সালওয়া। প্রতিটি ক্ষেত্রে অবাধ্যতা প্রদর্শনের পরও তাদের বিশেষ ক্ষমা প্রদর্শন করা হয়। এত এত নিয়ামতের জন্য আল্লাহ তায়ালা তাদেরকে তাঁর শুকরিয়া আদায়ের নির্দেশ দেন।