1 Answers

আল কুরআনের ভাষায় জনাব 'ক'-কে মুনাফিক নামে অভিহিত করা যায়। আল কুরআনের সুরা আল বাকারার ২য় বুকুর আয়াতসমূহ মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যের স্বরূপ উন্মোচন করে। যারা মুখে ইমান আনে এবং নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু অন্তরে আল্লাহর প্রতি অবিশ্বাস পোষণ করে, তারা-ই মুনাফিক। এরা মিথ্যা কথা বলে এবং অন্যের সাথে প্রতারণা করে। যা 'ক'- এর চরিত্রেও পরিলক্ষিত হয়।

উদ্দীপকের জনাব 'ক' দ্বিমুখী চরিত্রের লোক। অর্থাৎ তিনি মুখে একরকম বলেন, কিন্তু অন্তরে অন্য ধারণা পোষণ করেন। এটি মুনাফিকদের একটি বৈশিষ্ট্য। সুরা আল বাকারার ২য় রুকুর ৮ নং আয়াতে মুনাফিকদের এরূপ দ্বিমুখী আচরণের কথা বলা হয়েছে। আবার জনাব 'ক' মিথ্যা কথা বলেন। সুরা বাকারার ১০ নং আয়াতে মুনাফিকদের মিথ্যাবাদী বলা হয়েছে। তাছাড়া জনাব 'ক' অন্যের সাথে প্রতারণা করেন এবং অন্যকে ধোঁকা দেন। তিনি লোক দেখানোর জন্য নামাজ পড়েন। এর মাধ্যমে তিনি প্রকৃতপক্ষে নিজের অজ্ঞাতসারে নিজেকেই ধোঁকা দিচ্ছেন। প্রকৃতপক্ষে তিনি মহাভ্রান্তির মধ্যেই জীবনযাপন করছেন। সুরা বাকারার ২য় রুকুর বিভিন্ন আয়াতে এ সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করা হয়েছে। সুতরাং বলা যায়, জনাব 'ক' এর জীবনাচরণ একজন মুনাফিকের জীবনাচরণেরই অনুরূপ।

4 views

Related Questions