1 Answers

জনাব আশফাক কুরআনের ভাষায় মুত্তাকি নামে অভিহিত হবেন। মুত্তাকি এমন ব্যক্তি যার মধ্যে তাকওয়া রয়েছে। মুত্তাকি ব্যক্তি অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করেন, নিয়মিত সালাত আদায় করেন, আল্লাহর পথে অর্থ ব্যয় করেন এবং পরকালে বিশ্বাস করেন। পরকালীন জীবনে ক্ষতির কারণ হতে পারে এমন কাজ ও বিষয় থেকে তিনি নিজেকে বিরত রাখেন। জনাব আশফাকের মধ্যেও এ গুণগুলোর প্রতিফলন ঘটেছে।

মুত্তাকির প্রথম পরিচয় হলো তারা গায়েব বা অদৃশ্য বিষয়সমূহে ইমান পোষণ করেন। মুত্তাকি ব্যক্তি সব নিয়ম মেনে বিনয়, নম্রতা ও নিষ্ঠার সাথে সালাত আদায় করেন। জাকাত-সাদকাহ আদায় করেন। মানুষের কল্যাণে নিজের সম্পদ ব্যয় অব্যাহত রাখেন। তারা আসমানি কিতাবের সত্যতায় বিশ্বাস রাখেন। এছাড়াও মুত্তাকিরা পরকালীন জীবনেও পূর্ণ বিশ্বাস রাখেন। জনাব আশফাকও নিয়মিত সালাত আদায় করেন। অদৃশ্য বিষয়সমূহে বিশ্বাস রাখেন। আল্লাহর পথে ব্যয় করেন। এছাড়া কবর, কিয়ামত, পুলসিরাত, জান্নাত এবং জাহান্নাম ইত্যাদিতেও বিশ্বাস করেন। একজন মুত্তাকি ব্যক্তির সব গুণ তার চরিত্রে উপস্থিত থাকার কারণে তিনিও একজন মুত্তাকি হিসেবে অভিহিত হবেন। 

6 views

Related Questions