উদ্দীপকে মার্জিয়ার সামাজিক ঘটনার ব্যাখ্যা ও বিশ্লেষণকে কী বলে অভিহিত করা যায়? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
মার্জিয়ার সামাজিক ঘটনার ব্যাখ্যা ও বিশ্লেষণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে অভিহিত করা যায়।
সাধারণত বিজ্ঞানসম্মত অনুসন্ধানের সিদ্ধ উপায়কে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয় বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন তাকেই বৈজ্ঞানিক পদ্ধতি বলে। প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক পদ্ধতি একটি প্রক্রিয়াকে নির্দেশ করে। বিজ্ঞানের উদ্দেশ্য ও বৈশিষ্ট্যের সাথে বিজ্ঞানীর কাজ কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাই পদ্ধতি হিসেবে বিজ্ঞানের যথার্থতা নিরূপণ করে।
উদ্দীপকের মার্জিয়া মনে করেন, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের প্রতি ঋণাত্মক দৃষ্টিভঙ্গিই যৌতুক প্রথাকে সম্প্রসারিত করছে। তিনি সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠার জন্য পুরো বিষয়টিকে যৌক্তিক পদ্ধতিতেও কিছু নীতিমালার আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা ও ব্যাখ্যা করেন। যা পাঠ্যবইয়ে উল্লিখিত বৈজ্ঞানিক পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, মার্জিয়ার সামাজিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ বৈজ্ঞানিক পদ্ধতির অন্তর্ভুক্ত।