1 Answers
তৌহিদ হাসানের আচরণ অনুযায়ী তাকে মুনাফিক বলে অভিহিত করা যায়। মুনাফিক হলো সেই বিশেষ শ্রেণির লোক যারা মৌখিকভাবে ইমানের ঘোষণা দেয় এবং নামাজ, রোজা পালন করে, কিন্তু অন্তরে কুফরি পোষণ করে। মুনাফিক একইভাবে কাফির ও মুসলমানদের প্রিয়ভাজন থাকতে চায় এবং এর মাধ্যমে দু'পক্ষ থেকেই নিজেদের স্বার্থসিদ্ধির পথ খোলা রাখে। আর তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন বলেন- 'আর মানুষের মধ্য থেকে কেউ কেউ এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসের ওপর ইমান এনেছি। কিন্তু তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়। যা উদ্দীপকে তৌহিদ হাসানের চরিত্রের সাথে মুনাফিকের চরিত্র সাদৃশ্যপূর্ণ।
উদ্দীপকে তৌহিদ হাসান তার এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সে তার প্রভাব খাটিয়ে একদিকে বখাটে, সন্ত্রাসীসহ মুসলমানদের শত্রুদের সাথে লিয়াজো করে এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কাজ করে। অন্যদিকে সে আবার এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করে এবং নিজেকে ধার্মিক বলে দাবি করে। মুনাফিকরা আল্লাহ এবং যারা ইমান এনেছে তাদের ধোঁকা দেয়। কিন্তু তারা তাদের নিজেদের ব্যতীত আর কাউকেই ধোঁকা দেয় না। অথচ তারা তা অনুধাবন করে না। উদ্দীপকে তৌহিদ হাসানের আচরণ পুরোপুরি মুনাফিকের বৈশিষ্ট্যকেই ধারণ করে।