1 Answers

তৌহিদ হাসানের জন্য দুনিয়াতে রয়েছে চরম লাঞ্ছনা ও পরাজয়ের গ্লানি। আর আখিরাতে রয়েছে অনন্তকাল জাহান্নামের শাস্তি। মুনাফিকরা দ্বিমুখী চরিত্রের অধিকারী। তারা কাফিরদের চেয়েও জঘন্য। কারণ তারা মুসলমানদের সাথে প্রতারণা করে এবং গোপনে ইসলামের ক্ষতি সাধনে লিপ্ত থাকে। এ কারণে মুনাফিকদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে। যেমন কুরআনে বলা হয়েছে- 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্থানে' (সুরা আন নিসা-১৪৫)। তওবা না করলে জনাব তৌহিদকেও একই পরিণতির সম্মুখীন হতে হবে।

উদ্দীপকে তৌহিদ হাসান এলাকায় প্রভাব খাটিয়ে বখাটে, সন্ত্রাসী ও ইসলাম বিরোধীদের সাথে তাল মিলিয়ে চলে এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আবার মুসলমানদের সাথে দেখা হলে তাদের সাথেও তাল মিলিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে খাঁটি মুসলমান হিসেবে পরিচয় দেয়। সেই আচরণটিকে ইসলাম আদৌ সমর্থন করে না। তাদের এসব আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামীন বলেন 'তারা বধির, বোবা, অন্ধ। কাজেই তারা ফিরে আসবে না' (সুরা বাকারা আয়াত-১৮)।

পরিশেষে বলা যায়, তৌহিদ হাসান মুনাফিকের মতো আচরণ করেছে, যা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। তার এ আচরণের জন্য তাকে দুনিয়াতে যেমন ফল ভোগ করতে হবে, তেমনি পরকালে কঠোর শাস্তি পেতে হবে।

5 views

Related Questions