1 Answers

সুরা আল বাকারার ২০ নং আয়াতে আজমলের মতো মুনাফিকদের করুণ পরিণতির ব্যাপারে উল্লেখ করা হয়েছে। মুনাফিকরা পথভ্রষ্ট ও শঠতাপূর্ণ জীবনযাপন করে। এর ফলে তারা আল্লাহর অনুগ্রহ ও রহমত থেকে বঞ্চিত হয় এবং চিরস্থায়ী ক্ষতিই তাদের প্রাপ্য। তারা পৃথিবীতে যেমন ক্ষতির সম্মুখীন হয়, তেমনি পরকালের জীবনেও মহাশাস্তি ভোগ করে। অর্থাৎ তারা চিরস্থায়ী ধ্বংসের মুখে পতিত হয় এবং এর থেকে তাদের মুক্তি নেই। সুরা আল বাকারার ২০ নং আয়াতে আল্লাহ তায়ালা মুনাফিকদের কর্মতৎপরতা ও দূরবস্থার বাস্তব চিত্র উপস্থাপন করেছেন। এ আয়াতের শিক্ষা এরূপ যে, মুনাফিকরা চরম হতভাগ্য। মুমিনদের সাথে থেকে তাদের মতো বাহ্যিক আচরণ করেও তারা হেদায়াতের পথে চলার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়। পৃথিবীতে তাদের জীবন যেমন অসম্মান ও অবিশ্বাসে ভরা থাকে, পরকালেও তারা কল্পনাতীত যন্ত্রণা ও আজাবে নিমজ্জিত থাকবে। বস্তুত তারা চিরস্থায়ী ধ্বংস ও ক্ষতিতে পতিত হবে। সুতরাং দেখা যাচ্ছে, মুনাফিকের মত আচরণ করায় আজমল এরূপ দুর্ভাগ্যের শিকার হবে। মিথ্যা ও শঠতার পথ অবলম্বন করায় সে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত এবং কঠিন আজাবের সম্মুখীন হবে।

উপরের আলোচনা থেকে বলা যায়, মুনাফিকদের শাস্তি কঠোর ও যন্ত্রণাদায়ক। তাই আজমলের উচিত পরিপূর্ণভাবে ইমান আনা এবং আল্লাহর বিধান অনুসারে জীবনযাপন করা।

5 views

Related Questions