1 Answers
সুরা বাকারার আলোকে জনাব 'গ' একজন মুনাফিক। অন্তরে শত্রুতা ও বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করাই মুনাফিকের কাজ। অর্থাৎ যে ব্যক্তি অন্তরে কপটতা, ভণ্ডামি, ধোঁকাবাজি ও দ্বিমুখী ভাব গোপন রেখে মুখে মুমিনসুলভ বাক্য উচ্চারণ করে এবং লোক দেখানো ইবাদত করে তাকে মুনাফিক বলা হয়। উদ্দীপকের 'গ' এর চরিত্রেও এ বিষয়টি পরিলক্ষিত হয়।জনাব 'গ', 'ক' নামক দেশটির একজন সরকারি কর্মকর্তা হয়েও পার্শ্ববর্তী দেশের অনুচর হিসেবে কাজ করছেন। তিনি 'ক' নামক দেশটির গোপন সংবাদ এবং নানা বিষয় সম্পর্কে তথ্য পাচার করে দেশটির স্বাধীনতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। কিন্তু তার দেশের সরকার তা বুঝতেই পারছে না। তার এ ধরনের কাজের কারণে তিনি একজন মুনাফিক হিসেবে গণ্য হবেন। মুনাফিক হলো সেই বিশেষ শ্রেণির লোক যারা অন্তরে কুফরি লালন করে বাস্তব জীবনেও তার অনুশীলন করে। তারা মুখে ইমান আনার দাবি করে। ষড়যন্ত্র, কৌশল ও শঠতা তাদের সব কাজের মূলমন্ত্র। তাদের অন্তরে যে কুফরি ও নিফাক লুকানো রয়েছে মুমিনরা তা জানতে পারে না। সুতরাং অন্তরে ষড়যন্ত্র আর বাইরে দেশের প্রতি আনুগত্য দেখানোর কারণে জনাব 'গ' মুনাফিক হিসেবে গণ্য হবেন।