1 Answers

জনাব সাজ্জাদের কল্যাণমূলক কাজকে খিদমতে খালক তথা সৃষ্টিজগতের সেবামূলক কাজ হিসেবে অভিহিত করা যায়। খিদমতে খালক হলো সৃষ্টিজগতের সেবা। সৃষ্টিজীবের পরিচর্যা। মানুষের কল্যাণের জন্য মহান আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য জীব- জন্তু এবং প্রাকৃতিক উপাদান তৈরি করেছেন। সৃষ্টির সেরা জীব হিসেবে এসব সৃষ্টির আদর-যত্ন, লালন-পালন সংরক্ষণ করাই খিদমতে খালক।

ইয়াতিমের প্রতি দায়িত্ব পালন, তাদের রক্ষণাবেক্ষণ ও তাদের প্রতি সদাচরণ করা। এছাড়া বিভিন্ন ধরনের পশু-পাখির প্রতি সদয় হওয়া, বৃক্ষরোপণ করে মানব কল্যাণ সাধন করা খিদমতে খালকের অন্যতম একটি কাজ। উদ্দীপকের সাজ্জাদের মধ্যে মহান আল্লাহর সৃষ্ট জীবের প্রতি কর্তব্যবোধের অনুভূতি লক্ষ করা যায়। এ অনুভূতি থেকে তিনি ইয়াতিম ও অভাবীদের সাহায্য করেন। পশু-পাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করেন। তার এ কাজগুলোর মাধ্যমে আল্লাহর সৃষ্টিকুলের প্রতি কর্তব্য পালন করা হয়। সুতরাং তার এ কল্যাণমূলক কাজকে খিদমতে খালক নামে অভিহিত করা যায়। 

5 views

Related Questions