1 Answers
মিনহাজ সাহেব ধূমপানের মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ অপচয় করে, এরূপ অপব্যয়ের কারণে তাকে শয়তানের সাথে তুলনা করা যায়।
পবিত্র কুরআনে বলা হয়েছে- إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشياطين
অর্থ: 'নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই।' শয়তান পৃথিবীর যাবতীয় সকল অনিষ্ট কাজ করে থাকে। তাই শয়তানকে বলা হয়েছে প্রকাশ্য শত্রু।
ধূমপায়ী ব্যক্তি সিগারেটের প্রতিটি শলাকার পেছনে ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত খরচ করে। তার মাসিক খরচ হয় ৩০০০ টাকা থেকে ১২০০ টাকা। এটা যেমন অর্থের অপচয় তেমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে একই সাথে অনেকগুলো হারাম কাজ সম্পাদন করা হয়। যথা- অপচয়, স্বেচ্ছায় শরীরের ক্ষতি এবং অপরকে কষ্ট দেওয়া ইত্যাদি সুস্পষ্ট হারাম।
অপচয় মানুষের জন্য ক্ষতি ডেকে আনে। এর মাধ্যমে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। সমাজ হতে শান্তি দূরীভূত হয়। তাই সমাজের শান্তি ফিরিয়ে আনতে এবং সমাজের অনিষ্ট কাজ দূর করতে হলে সমাজ হতে অপচয় দূর করতে হবে। তাই মিনহাজ সাহেবের অপব্যয়ের কারণে তাকে শয়তানের সাথে তুলনা করা যায়।