যে উপাদানগুলোর তারতম্যের কারণে উদ্দীপকে উল্লিখিত অবস্থার উদ্ভব হয়, তাদের মধ্যে তুলনা করো। (প্রয়োগ)
1 Answers
সুমন মামার বাড়ি বেড়াতে গেলে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। সুমনের মামা বলেন আবহাওয়া ও জলবায়ুর তারতম্যের কারণে উত্ত অবস্থার উদ্ভব হয়েছে। নিচে এ দুটি উপাদানের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-
ক্রমিক | আবহাওয়া | জলবায়ু |
i | প্রতিদিনের প্রতি মুহূর্তের বায়ুমণ্ডলের অবস্থা। | আবহাওয়ার ২০-৩০ বছরের গড় অবস্থা। |
ii | আবহাওয়া যেকোনো সময় পরিবর্তন হতে পারে। | জলবায়ু দীর্ঘ সময়ে পরিবর্তন হয়। |
iii | মোট সূর্যালোক ঘণ্টার ওপর নির্ভর করে। | সূর্যালোক ঘণ্টা এবং দিনের দৈর্ঘ্যের ওপর নির্ভরশীল। |
iv | ফসলের উৎপাদন এবং ফলন নির্ভর করে। | জলবায়ু ফসলের ফলন নিয়ন্ত্রণ করে। |
v | আবহাওয়া কোনো নির্দিষ্ট এলাকার মাটির গঠন ও স্থায়ী গুণাবলি নিয়ন্ত্রণ করে না। | কোনো এলাকার মাটির গঠন ও স্থায়ী গুণাবলি নিয়ন্ত্রণে জলবায়ুর প্রভাব আছে। |
vi | ফসল চাষাবাদের জন্য দৈনন্দিন কার্যাবলি অনেকাংশে আবহাওয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। | জলবায়ুর ওপর নির্ভর করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসলের চাষাবাদ করা হয়। |
vii | ফসলের কীটপতঙ্গ এবং রোগবালাই আক্রমণের তীব্রতা আবহাওয়ার ওপর অনেকাংশে নির্ভর করে। | কীটপতঙ্গ এবং রোগাক্রমণের তীব্রতা জলবায়ুর দ্বারা অনেকটা অনুমান করা যায়। |
viii | মৌসুমি বায়ু চলাচল দ্বারা প্রভাবিত। | ভৌগোলিক অবস্থান, ভূমির বন্ধুরতা দ্বারা প্রভাবিত। |
অতএব আবহাওয়া ও জলবায়ুর তারতম্যের কারণে বিভিন্ন অঞ্চলের প্রকৃতিতে বিভিন্নতা দেখা যায়।