1 Answers
উদ্দীপকে কৃষি কর্মকর্তা মাটির অম্লত্ব ও ক্ষারত্বের জন্য ফসলের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করেন।
মাটির অম্লত্ব ও ক্ষারত্বের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
মাটির অম্লত্ব | মাটির ক্ষারত্ব |
১. মৃত্তিকা দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব বেশি হলে মাটিতে অম্লত্বের সৃষ্টি হয়। | ১. মৃত্তিক দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনত্ব বেশি হলে মাটিতে ক্ষারত্বের সৃষ্টি হয়। |
২. মৃত্তিকায় অম্লত্ব দেখা দিলে মাটির pH এর মান ৭.০ এর কম হয়। | ২. মৃত্তিকায় ক্ষারত্ব দেখা দিলে মাটির pH এর মান ৭.০ এর বেশি হয়। |
৩. মৃত্তিকায় অম্লত্ব সৃষ্টি হলে হাইড্রোজেন আয়নের পাশাপাশি আয়রন, অ্যালুমিনিয়াম ও ম্যাঙ্গানিজ আয়নের পরিমাণ বেশি থাকে। | ৩. মৃত্তিকায় ক্ষারত্ব সৃষ্টি হলে হাইড্রোক্সিল আয়নের পাশাপাশি সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন বেশি থাকে। |
৪. ফসফরাস, আয়রন ও অ্যালুমিনিয়ামের সাথে অদ্রবণীয় যৌগ গঠন করে। ফলে ফসফরাস উদ্ভিদের জন্য সহজলভ্য থাকে না। | ৪. ফসফরাস, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের সাথে অদ্রবণীয় যৌগ গঠন করে। ফলে ফসফরাস উদ্ভিদের জন্য সহজলভ্য থাকে না। |
৫. অম্লত্ব দূর বা সংশোধন করার জন্য চুন দ্রব্য যেমন- ক্যালসিয়াম কার্বনেট (CaCO3), ক্যালসিয়াম অক্সাইড (CaO), ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca(OH)2 ইত্যাদি প্রয়োগ করতে হয়। | ৫. ক্ষারত্ব দূর বা সংশোধনের জন্য সালফার বা সালফার যৌগ যেমন- সালফার চূর্ণ (S), জিপসাম (CaSO4), সালফিউরিক এসিড (H2SO4) ইত্যাদি প্রয়োগ করতে হয়। |
৬. মাটিতে বোরন, কপার ইত্যাদি গৌণ উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি পায়। | ৬. মৃত্তিকায় বোরন, তামার স্বল্পতা দেখা দেয়। |
৭. অম্লীয় মৃত্তিকায় অম্লত্ব সহনশীল ফসল যেমন- চা, কফি, আনারস, লেবু ইত্যাদি জন্মানো যায়। | ৭. ক্ষারীয় মৃত্তিকায় ক্ষার সহনশীল ফসল যেমন- খেজুর, তাল, নারিকেল, ডাল ইত্যাদি জন্মানো যায়। |
উপরের আলোচনা হতে বলা যায় অম্লত্ব ও ক্ষারত্বের জন্য ফসল উৎপাদন হ্রাস পায়।