1 Answers

করিমের ধানের ফলন কম হওয়ার কারণ হলো তার মাটির উর্বরতা কম। অন্যদিকে, রহিমের ধানের ফলন কম হওয়ার কারণ হলো তার মাটির উৎপাদন ক্ষমতা কম।

নিচে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতার পার্থক্য দেওয়া হলো-

মাটির উর্বরতা

মাটির উৎপাদন ক্ষমতা

১. মাটির উর্বরতা একটি স্বাভাবিক মৌলিক গুণ।

১. মাটির উৎপাদন ক্ষমতা একটি অর্জিত গুণ।

২. উদ্ভিদের পুষ্টি উপাদানের পরিমাণ, পারস্পরিক অনুপাত ও সুষমতার ভিত্তিতে মাটির উর্বরতা প্রকাশ করা হয়।

২. একাধিক উপাদান যেমন- উর্বরতা, পানি, জলবায়ু, পোকামাকড়ের উপদ্রব, চাষ পদ্ধতি ও বিন্যাস ইত্যাদির সমন্বয়ে সৃষ্ট ফলন দ্বারা মাটির উৎপাদন ক্ষমতা প্রকাশ করা হয়।

৩. উর্বর মাটি বিভিন্ন কারণে উৎপাদনশীল নাও হতে পারে।

৩. উৎপাদনশীল মাটিকে অবশ্যই উর্বর হতে হবে।

৪. মৃত্তিকা ব্যবস্থাপনার মাধ্যমে উর্বরতা বাড়ানো যায়।

৪. ফসল ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়ানো যায়।

৫. ঋতুভেদে এর পরিবর্তন তেমন হয় না।

৫. ঋতুভেদে উৎপাদন ক্ষমতার পরিবর্তন হয়।

৬. মাটির অম্লমান নিয়ন্ত্রণ ও জৈব সার প্রয়োগ মাটির উর্বরতার জন্য অত্যাবশ্যক।

৬. রাসায়নিক সার প্রয়োগ, শস্য পর্যায় অবলম্বন ও শস্য শত্রু দমন উৎপাদন ক্ষমতার অন্তর্ভুক্ত।

উল্লিখিত তুলনামূলক আলোচনার সাপেক্ষে করিম ও রহিমের ফসলের ফলন কম হওয়ার কারণ জানা যায়।

5 views

Related Questions