1 Answers
রফিক তার জমিতে জৈব সার প্রয়োগ, সবুজ সার ও লিগিউমিনাস শস্য চাষ ও রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করলেন।
খামারজাত সার, আবর্জনা পচা সার, গোবর, খৈল, ছাই, হাড়ের গুঁড়া ইত্যাদি জৈব সার, ইউরিয়া, পটাশ, এমওপি ইত্যাদি রাসায়নিক সার এবং ধৈঞ্চা, শিম ও ডাল জাতীয় শস্য সবুজ সার ও লিগিউম জাতীয় শস্যের অন্তর্গত। এ সকল সার ফসলের জন্য প্রয়োজনীয় ১৭টি পুষ্টি উপাদান মাটিতে সরবরাহ করে গাছের বৃদ্ধি ও পুষ্টিতে সহায়তা করে। এছাড়াও মাটিতে উপকারী অণুজীব বৃদ্ধি করে বায়ু ও পানি চলাচল স্বাভাবিক রাখে। আয়ন বিনিময় ক্ষমতা বাড়িয়ে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। এছাড়াও উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যক পুষ্টি উপাদানসমূহ উপযুক্ত পরিমাণে ও পরিশোষণযোগ্য আকারে মাটিতে উপস্থিত রাখে। রফিকের ফসলের ফলন কমে যাওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শ মতে জমিতে জৈব ও রাসায়নিক সার প্রয়োগ এবং সবুজ সার ও লিগিউমিনাস শস্য চাষ শুরু করেন।
উল্লিখিত পদ্ধতি প্রয়োগের মাধ্যমে রফিক তার ফসলের ফলন বৃদ্ধি করলেন।