জমিতে সার ব্যবহারের ক্ষেত্রে আকমল সাহেব কী ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন- ব্যাখ্যা করো। (প্রয়োগ)
4 views
1 Answers
জমিতে সার ব্যবহারের ক্ষেত্রে আকমল সাহেব পোল্ট্রি খামার স্থাপনের পদক্ষেপ গ্রহণ করলেন। পোল্টির বিষ্ঠা একটি উৎকৃষ্ট জৈব সার। গোবর সারের তুলনায় এ সারে নাইট্রোজেনের পরিমাণ ৩ গুণ বেশি থাকে (গোবর সারে নাইট্রোজেন ০.৫% ও পোল্ট্রির বিষ্ঠায় নাইট্রোজেন ১.৬%)। মুরগির পচা বিষ্ঠা ব্যবহার করা হলে রাসায়নিক সারের প্রয়োজন হয় না বা কম লাগে বিধায় এতে আর্থিক সাশ্রয় হয়। রাসায়নিক সারের পরিবর্তে পোল্ট্রির বর্জ্য হতে তৈরিকৃত সার ব্যবহার করলে জমির উর্বরতা রক্ষা হয় ও ফসলের ফলন বাড়ে।
4 views
Answered