1 Answers
জমিরুল পাট চাষ করে ছাল পচানো নিয়ে বিড়ম্বনায় পড়ে। জমিরুলের এলাকায় বৃষ্টি না হওয়ায় খাল-বিল- পুকুরের পানি শুকিয়ে যায়। সে কৃষি কর্মকর্তার পরামর্শে স্বল্প পানিতে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচায়। যান্ত্রিক উপায়ে পাটের কাঁচা ছাল ছড়ানোর পদ্ধতি অনুসারে জমিরুল তার সংগৃহীত ৩৩০ কেজি পাট ছাল দ্রুত সময়ে পচানোর জন্য বড় মাটির চাড়ি ব্যবহার করতে পারে। সাধারণ একটি মাটির চাড়িতে ৩০ কেজি ছাল পচানো যায়। সে অনুসারে জমিরুল মোট ১১টি মাটির চাড়িতে ছালগুলোকে পচানোর জন্য পরিষ্কার পানিতে দিয়ে সাজিয়ে রাখবে। এতে পাট পচনশীল জীবাণুর তাড়াতাড়ি বংশ বৃদ্ধি হয় এবং পাট ছাল দ্রুত সময়ে পচতে পারে। পরিশেষে বলা যায়, উল্লিখিত উপায়ে জমিরুল সংগৃহীত পাটের ছাল পচাতে পারবে।
4 views
Answered