1 Answers
উদ্দীপকে রহিমের জমিতে আলু গাছ কিছুটা বড় হওয়ার পর কিছু রোগ ও পোকার আক্রমণ দেখা দেয়। রহিমের আক্রান্ত আলু গাছগুলোতে যেসব রোগ দেখা দিতে পারে সেগুলো হলো মড়ক, ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া, দাদ, কাণ্ড পচা, ভাইরাসজনিত রোগ ইত্যাদি। এসব রোগ দমনের জন্য ইন্ডোফিল এম ৪৫ এবং মেটারিল ৭২ ডব্লিউপি ২ গ্রাম/লিটার হারে প্রয়োগ করতে হয়। ভাইরাসজনিত রোগের বাহক পোকা যেমন- এফিড, জেসিড দমনের জন্য ইমিটাফ-২০ এসএল স্প্রে করতে হয়।
এই রোগগুলো এড়ানোর জন্য প্রয়োজন স্বাভাবিক উষ্ণ তাপমাত্রা, কুয়াশামুক্ত আবহাওয়া ও মেঘমুক্ত আকাশ। কীটপতঙ্গের মধ্যে কাটুই ও জাব পোকা আলুর যথেষ্ট ক্ষতি করে। কাটুই পোকা গাছের গোড়া কেটে দেয়। সুতরাং রহিম তার যে সকল আলু গাছ কাটা দেখবে সেগুলোর গোড়া থেকে মাটি সরিয়ে পোকার কীড়া বের করে মেরে ফেলবে। কাটুই পোকা দমনের জন্য ডারসবান ৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে ভোরবেলায় ক্ষেতে স্প্রে করতে হয়। আবার, জাব পোকা গাছের রস খায় এবং ভাইরাস রোগ ছড়ায়। এ পোকা দমনের জন্য গাছের পাতা গজানোর পর থেকে ৭-১০ দিন পরপর এসিফেট ৭৫ এসপি ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হয়।
উল্লিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করলে রহিম তার আলু গাছের বিভিন্ন রোগ ও পোকা দমন করে আলুর উৎপাদন বাড়িয়ে লাভবান হতে পারবে।