1 Answers

উদ্দীপকে উল্লিখিত মূলধন সমস্যা সমাধানে দুই বন্ধু সহজ ও স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেন।

প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে ব্যর্থ হলে যথাযথভাবে ব্যবসায়ের কার্য পরিচালনা করা যায় না।

উদ্দীপকের দুই বন্ধু আজিমপুরে তাদের নিজস্ব মূলধন দিয়ে একটি কনফেকশনারি প্রতিষ্ঠা করেন। তারা ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়টিকে জনপ্রিয় করতে সক্ষম হন। ফলে তাদের উৎপাদিত পণ্যদ্রব্যের চাহিদা বেড়ে যায়। তাই তারা অতিরিক্ত চাহিদা মিটানোর জন্য ব্যবসায় সম্প্রসারণ করতে চান। কিন্তু এজন্য প্রয়োজন অতিরিক্ত মূলধন। তারা এ অতিরিক্ত মূলধন ব্যাংক থেকে সংগ্রহ করতে পারেন। অবশ্য তাদেরকে এর বিপরীতে সুদ প্রদান করতে হবে।

দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে ব্যবসায় প্রতিষ্ঠানকে। তারা ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে মূলধন সংগ্রহ করে ব্যবসায় সম্প্রসারণ করতে সক্ষম হবেন। তাই আমি মনে করি, দুই বন্ধু ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মূলধন সমস্যার সমাধান করে ব্যবসায় সম্প্রসারণ করতে সক্ষম হবেন।

5 views

Related Questions