কার্যকর সমন্বয় নিশ্চিত করতে মি. কমল গমেজ কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন? মতামত দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
কার্যকর সমন্বয় নিশ্চিত করতে মি. কমল গমেজ আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে পারেন।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত তথ্যের আদান-প্রদান ও পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টারনেট, স্যাটেলাইট প্রযুক্তির ফলে মানুষ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিমেষেই কথা বলা, তথ্য পাঠানো এবং তথ্য জানতে পারছে। যোগাযোগের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে সময় ও অর্থের অবচয় কম হচ্ছে এবং ব্যবসায়ের ক্ষেত্রে কার্যকর সমন্বয় নিশ্চিত হচ্ছে। উদ্দীপকে মি. কমল গমেজ প্রতিষ্ঠানের কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সব কাজ পরিচালনার চেষ্টা করেন। কিন্তু তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার না করায় যোগাযোগ সম্পাদনের ক্ষেত্রে অনেক সময় ও অর্থের অপচয় হয়। মি. কমল গমেজের উচিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করা। এর ফলে সময় ও অর্থের অপচয় হ্রাস পাবে এবং প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় নিশ্চিত হবে।
সুতরাং বলা যায়, কার্যকর সমন্বয় নিশ্চিত করতে উদ্দীপকে মি. কমল গমেজ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করতে পারেন।