1 Answers

মি. কমল গমেজ প্রতিষ্ঠানে সমন্বয়ের ধারাবাহিকতার নীতি অনুসরণ করছেন।

যোগাযোগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চালু রাখার নীতিকে ধারাবাহিকতার নীতি বলা হয়। প্রতিষ্ঠানে সব উপাদানের মধ্যে সুষ্ঠু যোগাযোগ প্রক্রিয়া চালু করলেই হবে না, বরং সকল উপাদানের সুষ্ঠু সমন্বয় প্রক্রিয়া ধারাবাহিকভাবে পরিচালনা করতে হয়। সমন্বয় প্রক্রিয়া ফলপ্রসূ করার জন্য প্রতিষ্ঠানের সকল পর্যায়ে নিয়মিতভাবে সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে। উদ্দীপকে মি. কমল গমেজ প্রতিষ্ঠানের কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সব কাজ পরিচালনা করেন। তিনি প্রতিষ্ঠানে সব উপাদানের মধ্যে সুষ্ঠু যোগাযোগ প্রক্রিয়া চালু রাখার জন্য সকল পর্যায়ে সুষ্ঠু সমন্বয় প্রক্রিয়া ধারাবাহিকভাবে পরিচালনার চেষ্টা করছেন। তাই বলা যায়, উদ্দীপকে মি. কমল গমেজ প্রতিষ্ঠানে = সমন্বয়ের ধারাবাহিকতার নীতি অনুসরণ করছেন।

5 views

Related Questions