1 Answers
উদ্দীপকে কাঁচামাল সংগ্রহে মি. নোমান সমন্বয়ের উৎপাদনের উপকরণের নীতি অনুসরণ করেন।
সমন্বয়সাধনের ক্ষেত্রে কতিপয় সুনির্দিষ্ট নীতির ওপর গুরুত্বারোপ করা হয়। কার্যকর সমন্বয়সাধনের জন্য ব্যবস্থাপক এ নীতি অনুসরণ করে থাকেন।
উদ্দীপকে মি. নোমান প্লাস্টিক দ্রব্যাদি উৎপাদন করেন। এজন্য প্রয়োজনীয় প্লাস্টিকের কাঁচামাল থাইল্যান্ড হতে আমদানি করেন। এক্ষেত্রে মি. নোমান অত্যন্ত মানসম্পন্ন কাঁচামাল আমদানি করেন, ফলে কর্মীদের কাজ করতে সহজ হয় এবং প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় যা উৎপাদনের উপকরণের নীতির অন্তর্ভুক্ত। এরূপ ক্ষেত্রে ব্যবস্থাপকীয় সকল কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের পরও কার্যকর সমন্বয় সম্ভব নয় যদি উৎপাদনের উপকরণ যথাযথ না হয়। তাই ব্যবস্থাপনাকে যথাসময়ে যথেষ্ট পরিমাণে মানসম্মত উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন কঠিন হয়ে পড়বে। তাই বলা যায়, মি. নোমান কাঁচামাল সংগ্রহের ক্ষেত্রে উৎপাদনের উপকরণের নীতি অনুসরণ করেন।