1 Answers

মিসেস মরিয়ম আমেনা তার প্রতিষ্ঠানে সমন্বয়ের বিস্তৃতির নীতি অনুসরণ করছেন।

কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপকরণ তথা বিভাগ, উপ-বিভাগ ও ইউনিটে সমন্বয় নিশ্চিত করাকে সমন্বয়ের বিস্তৃতির নীতি বলে। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি ও বিভাগের কার্যাবলিকে সমন্বয়ের আওতাভুক্ত করতে হবে। কারণ প্রতিষ্ঠানের সকল স্থানে সমভাবে সমন্বয়ের বিস্তার ঘটানো না গেলে লক্ষ্যার্জন সম্ভব নয়।

উদ্দীপকে মিসেস মরিয়ম আমেনা প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগে ইন্টারকম ব্যবস্থা প্রবর্তন করেন, যাতে প্রতিষ্ঠানের কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। তিনি প্রতিষ্ঠানের কোনো একটি বিভাগের ওপর সকল মনোযোগ না দিয়ে সর্বত্রই সমন্বয় ব্যবস্থা জোরদার করেন, যাতে তার প্রতিষ্ঠান সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। তাই বলা যায়, উদ্দীপকে মিসেস মরিয়ম আমেনা তার প্রতিষ্ঠানে সমন্বয়ের বিস্তৃতির নীতি অনুসরণ করছেন।

5 views

Related Questions