1 Answers
উদ্দীপকে মি. হায়দার করণীয় নির্দেশের ক্ষেত্রে হেনরি ফেয়লের নির্দেশনার ঐক্যের নীতি অনুসরণ করেছেন।
উদ্দেশ্য অর্জনের জন্য পূর্বনির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনার নির্দেশনার ঐক্য নীতি বলে।
উদ্দীপকে মি. হায়দার একজন উৎপাদক ব্যবস্থাপক। তিনি বছরের শুরুতেই বিভাগীয় পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিমাসে বিভাগসংশ্লিষ্ট অধস্তনদের নিয়ে সভা করেন এবং সেখানে নির্দেশনা ঐক্য মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনা করেন। এক্ষেত্রে একটা সামগ্রিক উদ্দেশ্য বা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি মাথায় রেখে তার আলোকে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়ে থাকে। তিনি আগের করণীয় নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী করণীয় নির্ধারণ করে থাকেন। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায় থেকে সকল বিভাগ ও উপবিভাগের সকল ব্যক্তির সকল কর্মপ্রচেষ্টা একক লক্ষ্যকেন্দ্রিক হবে এবং তার আলোকে নির্দেশনা প্রদত্ত হবে। তাই বলা যায়, মি. হায়দার করণীয় নির্দেশের ক্ষেত্রে হেনরি ফেয়লের নির্দেশনার ঐক্যের নীতি অনুসরণ করেছেন।