ড্যান প্রাইসের এ সিদ্ধান্তে হেনরি ফেয়লের কোন কোন নীতির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকের ড্যান প্রাইসের সিদ্ধান্তে হেনরি ফেয়লের সাধারণ। স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ নীতি, সাম্য নীতি ও পারিশ্রমিকের নীতির প্রতিফলন ঘটেছে।
ব্যক্তি স্বার্থের উর্ধ্বে প্রাতিষ্ঠানিক বা সাধারণ স্বার্থকে অগ্রাধিকার প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতি বলে। আর অধস্তনদের সবার প্রতি সমান আচরণ বা স্নেহ প্রদর্শনের নীতিকেই ব্যবস্থাপনায় সাম্যের নীতি বলে। আর প্রতিষ্ঠানের প্রতিটা কর্মীর কাজের প্রকৃতি, মেধা, যোগ্যতা ইত্যাদি বিবেচনায় উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই ব্যবস্থাপনায় পারিশ্রমিকের নীতি বলা হয়।
উদ্দীপকে দেখা যায়, সিইও ড্যান প্রাইস তার নিজের বেতন ১ লক্ষ ডলার থেকে কমিয়ে ৭০ হাজার ডলার নির্ধারণ করলেন। উক্ত ঘটনার মধ্য দিয়ে তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। ড্যান প্রাইস নিজের বেতন কমানোর মধ্য দিয়ে হেনরি ফেয়লের সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগের নীতির প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে আরও দেখা যায়, ড্যান প্রাইস কর্মীদের বার্ষিক ন্যূনতম বেতন ৪০ হাজার ডলারের স্থলে ৭০ হাজার ডলার নির্ধারণ করেছেন।
আর এই বেতন বৃদ্ধির মধ্য দিয়ে হেনরি ফেয়লের পারিশ্রমিকের নীতির প্রতিফলন ঘটেছে। আর উল্লেখ্য যে, ড্যান প্রাইস নিজের বেতন ও কর্মীদের বেতন সমান অর্থাৎ ৭০ হাজার ডলার ধার্য করেছেন যার মধ্য দিয়ে হেনরি ফেয়লের সাম্য নীতির প্রতিফলন ঘটেছে।