1 Answers
মিসেস রাশেদার সিদ্ধান্তে পরিকল্পিত পরিবার গঠনের প্রতিফলন | ঘটেছে।
পরিবারের সুখ সমৃদ্ধির কথা চিন্তা করে পরিকল্পিত উপায়ে পরিবার গঠন করাকে পরিকল্পিত পরিবার বলে। মানব সমাজের মৌলিক ও ক্ষুদ্রতম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার।
মিসেস রাশেদা পরিবারের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে দুটি সন্তানের পর আর সন্তান নিতে চান না। তাই তিনি স্বামীর সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মিসেস রাশেদার এ সিদ্ধান্ত পরিকল্পিত পরিবারের ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ স্বামী-স্ত্রী তাদের আর্থিক, শারীরিক ও মানসিক সামর্থ্য অনুযায়ী পরিবারে সন্তান সংখ্যা নির্ধারণ করে সুস্থ ও সবল সন্তানের মাধ্যমে যে পরিবার গঠন করে তাকেই পরিকল্পিত পরিবার বলে। পরিকল্পিত পরিবারে সন্তানেরা তাদের চাহিদা মতো পুষ্টিকর খাদ্য, মানসিক যত্ন ও শিক্ষা পেয়ে থাকে। পরবর্তীতে এসব শিশুরা দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।