1 Answers
উদ্দীপকে মি. মাহমুদের সতর্ক থাকার পিছনে একমালিকানা ব্যবসায়ের অসীম দায়ের পরোক্ষ সুবিধার প্রতিফলন ঘটেছে।
একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ফলে মালিক অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ব্যবসায়ের সামগ্রিক কর্মকান্ড পরিচালনা করেন। এতে ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তা অনেকটা হ্রাস পায়।
উদ্দীপকে মি. মাহমুদ একজন আমদানিকারক। তিনি বিদেশ থেকে মালামাল এনে নিজস্ব বিক্রয় কেন্দ্রে বসে ব্যবসায় করেন। তিনি মনে করেন লাভ কম হলেও যত দ্রুত মাল বিক্রয় করে নতুন মাল আনা যায় ততই মঙ্গল। মি. মাহমুদ অল্প পুঁজি নিয়ে ব্যবসায় করতেন বিধায় তিনি পুঁজি হারানোর ভয়ে শঙ্কিত থাকতেন। কারণ তার ব্যবসায়ের দায় অসীম। তিনি সবসময় সতর্ক থেকে ব্যবসায় পরিচালনা করতেন কারণ তিনি যদি পাওনাদারের পাওনা পরিশোধ করতে পারেন তাহলে তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে পাওনা পরিশোধ করতে হবে না। তাই তিনি সতর্কতার সাথে ব্যবসায় পরিচালনা ও নিয়ন্ত্রণ করে লাভবান হন। এক্ষেত্রে তার ব্যবসায়ের অসীম দায়ের পরোক্ষ সুবিধার প্রতিফলন ঘটেছে।