উদ্দীপকে সমাজে কোন কোন সংগঠনের ওপর তথ্য প্রযুক্তির প্রভাবের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সমাজের যেসব সংগঠনের ওপর তথ্য প্রযুক্তির প্রভাবের প্রতিফলন ঘটেছে তা হলো সংবাদপত্র ও গণমাধ্যম এবং শিক্ষাপ্রতিষ্ঠান।
উদ্দীপকে বর্ণিত আশরাফ সাহেব একটি জাতীয় দৈনিক পত্রিকায় এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিক হিসেবে কাজ করছেন। মাঝে মধ্যে তিনি সংবাদ সংগ্রহের জন্য মোবাইল ফোন ব্যবহার করেন। আর রিপোর্ট তৈরির জন্য কম্পিউটার ব্যবহার করেন যা সংবাদপত্র ও গণমাধ্যম সংগঠনের ওপর তথ্য প্রযুক্তির প্রভাবকে নির্দেশ করে। কেননা বিভিন্ন সংবাদ ও গণমাধ্যম সংগঠনের ওপর তথ্য প্রযুক্তির ব্যাপক প্রভাব রয়েছে। যেকোনো সংবাদ সংরক্ষণ, পরিবর্তন, বণ্টন কিংবা তথ্য তৈরিতে তথ্য ও প্রযুক্তি সহায়তা করে। এছাড়া আশরাফ সাহেব কখনও কখনও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ের ওপর ক্লাসও নিয়ে থাকেন। সেখানে স্লাইড উপস্থাপনের মাধ্যমে পাঠদান ও প্রতিবেদন পেশ করার জন্যও তিনি কম্পিউটার ব্যবহার করেন যা শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর তথ্য ও প্রযুক্তির প্রভাবকে নির্দেশ করে। কারণ বর্তমানে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্লাইড উপস্থাপনের মাধ্যমে পাঠদান ও প্রতিবেদন পেশ করা হয়।
সুতরাং বলা যায়, উদ্দীপকে গণমাধ্যম, সংবাদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওপর তথ্য প্রযুক্তির প্রভাবের প্রতিফলন ঘটেছে।