1 Answers

উদ্দীপকে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের যে প্রভাবের প্রতিফলন ঘটেছে তা হলো কর্মের ধরন।

বিশ্বায়নের অভিজ্ঞতা মানুষের কর্মের পরিধিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। মানুষের কর্ম, পেশা নির্বাচন, দক্ষতা অর্জন ইত্যাদি ক্ষেত্রে ঐতিহ্যগত ধারণাগুলো ক্রমাগতভাবে বদলে যাচ্ছে এবং এই পরিবর্তিত ধরনের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করছে। বিশ্বায়নের অভিজ্ঞতা বৈচিত্র্যময় পেশা গ্রহণে উৎকর্ষ সাধনে মানুষকে উদ্বুদ্ধ করেছে। অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায়, রায়হান ইন্টারনেটে একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। বিভিন্ন দেশের ক্লাইন্টদের কাছ থেকে সে ইন্টারনেটের মাধ্যমে কাজ বুঝে নেয়, আবার কাজগুলো শেষ করে ইন্টারনেটের মাধ্যমেই তা জমা দেয়।

সুতরাং বলা যায়, উদ্দীপকে সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের যে প্রভাবের প্রতিফলন ঘটেছে তা হলো কর্মের ধরন।

5 views

Related Questions