1 Answers

ছক 'ক' এ শহুরে সমাজের ধারণার প্রতিফলন ঘটেছে। 

সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, নগর বা শহুরে জীবন মানুষের আদিম, গতিহীন ও অসহায় জীবনের পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত স্থায়ী, আধুনিক এবং তুলনামূলক গতিময় জীবন পদ্ধতির সূচনা করে। অনুরূপভাবে ছক 'ক' এ বর্ণিত সমাজের ক্ষেত্রেও দেখা যায় এরূপ সমাজ অপেক্ষাকৃত স্থায়ী, আধুনিক এবং তুলনামূলক গতিময় জীবন পদ্ধতির সূচনা করে। এছাড়া ছক 'ক' এ বর্ণিত সমাজ সভ্যতার একটি অনুষঙ্গ যা শহুরে সমাজকে নির্দেশ করে। কেননা আমরা জানি, নগর বা শহর হচ্ছে সভ্যতার একটি অনিবার্য অনুষঙ্গ। আবার ছক 'ক' এ বর্ণিত সমাজের ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ আধুনিক সমাজবিজ্ঞানী এরূপ সমাজকে সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি বলেছেন যা শহুরে সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ।

শহুরে সমাজের ক্ষেত্রেও দেখা যায়, আধুনিক অধিকাংশ সমাজবিজ্ঞানী শহুরে সমাজের শুধু প্রশংসাই করেন নি, তারা শহুরে জীবনবিরোধী লেখকদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন। তাদের মতে, শহর হলো সভ্যতা ও সংস্কৃতির লীলাভূমি।

4 views

Related Questions