1 Answers

আটককৃত লোকটি যে দেশ থেকে এসেছে সে দেশটি ইসলামি রাষ্ট্র ছিল না। এর ফলে ঐ লোকটি তার মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়েছে যা একটি ইসলামি রাষ্ট্রে হলে সে ভোগ করতে পারত। আটককৃত লোকটির তথ্যে ইসলামি রাষ্ট্রের যে ধারণা পাওয়া গেছে তা হলো-

বাক স্বাধীনতা: ইসলামি রাষ্ট্রের প্রত্যেক নাগরিকই স্বীয়চিন্তা ও বিশ্বাস অনুসারে যেকোনো কথা কোনোরূপ প্রতিবন্ধকতা ব্যতিরেকেই বলতে এবং তা প্রচার করতে পারবে। তবে ইসলামের মৌলিক আদর্শ ও রাষ্ট্রীয় নিরাপত্তার পরিপন্থি কিছু করা যাবে না। জবরদস্তি চলবে না: ইসলামি রাষ্ট্রে কাউকে জবরদস্তি করে কিছু চাপিয়ে দেওয়া যাবে না।

মালিকানা অধিকার: প্রত্যেক নাগরিকই বৈধ উপায়ে সম্পদ উপার্জন করার এবং উপার্জন করে সম্পদ ও সম্পত্তির মালিক হওয়ার পূর্ণ অধিকার রয়েছে। এ মর্মে আল্লাহ তায়ালা বলেন- তোমরা অপরের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না (সুরা নিসা: ২৯)। সর্বোপরি ইসলামি রাষ্ট্র হবে কুরআন-সুন্নাহভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র। ওই ব্যক্তির তথ্যে এই ধারণাটিরই প্রতিফলন ঘটেছে।

4 views

Related Questions