1 Answers
একটি ইসলামি রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক নাগরিক সর্বদা রাষ্ট্রের কল্যাণ কামনা করবেন। তিনি রাষ্ট্রের কল্যাণ, শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য কাজ করবেন এবং সর্বতোভাবে দেশপ্রেমিক হবেন। দেশকে ভালো না বাসলে, দেশের জন্য কাজ না করলে সুনাগরিক হওয়া যায় না। কাজেই দেশকে ভালোবেসে দেশের অকল্যাণকর সকল কাজ থেকে নিজে বিরত থাকা এবং কোনো ক্ষতি হতে না দেওয়াই দেশপ্রেমের লক্ষণ। এজন্য একটি ইসলামি রাষ্ট্রের নাগরিক প্রকৃত দেশপ্রেমিকের ন্যায় সর্বদা রাষ্ট্রকে ভালোবেসে যাবেন এবং রাষ্ট্রের কল্যাণ কামনা করবেন।
5 views
Answered