1 Answers

সকল রাষ্ট্রেরই একটি গঠনপ্রণালি থাকে। তেমনি ইসলামি রাষ্ট্রের একটি গঠনপ্রণালি রয়েছে। যার মাধ্যমে ইসলামি রাষ্ট্র গঠিত ও পরিচালিত হয়। আমির বা রাষ্ট্রপ্রধান: ইসলামি রাষ্ট্রে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এক আমির বা রাষ্ট্রপ্রধান থাকবেন। আমির বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত করতে হবে এমন সক্ষম পুরুষকে যিনি যোগ্য, সৎ, আল্লাহভীরু ও খাঁটি ইমানদার হবেন। শাসনতন্ত্র: ইসলামি রাষ্ট্রের শাসনতন্ত্র হবে কুরআন ও হাদিস। রাষ্ট্রের প্রতিটি বিধি- বিধান পরিচালিত হবে কুরআন ও হাদিসের নির্দেশানুযায়ী। মজলিশ-ই-শুরা: রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্র পরিচালনার যাবতীয় কর্মকান্ডে পরামর্শ দেওয়ার জন্য একটি মজলিশ-ই-শুরা বা পরামর্শ সভা থাকবে। ইসলামি শরিয়তের অনুসরণ: ইসলামি রাষ্ট্র তাদের যাবতীয় কাজে ইসলামি শরিয়তের অনুসরণ করবে।পরিশেষে বলা যায় যে, ইসলামি রাষ্ট্র কুরআন, সুন্নাহভিত্তিক একটি রাষ্ট্র। মানবজীবনের ইহলৌকিক ও পারলৌকিক শান্তি ও মুক্তিলাভই এ রাষ্ট্রের মূল উদ্দেশ্য।

5 views

Related Questions