1 Answers

উদ্দীপকে ইসলামি চিন্তাবিদ মাওলানা হালিমের রায় প্রদান ইসলামি আইনের গুরুত্বপূর্ণ উৎস কিয়াসকে ইঙ্গিত করে। ইসলামি আইনের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শব্দের অর্থ অনুমান করা বা তুলনা করা। পরিভাষায় মূল আইন যে যুক্তি বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত সমস্যা সমাধানে আল্লাহর নির্দেশিত পদ্ধতিই কিয়াস। মর্যাদাগত দিক থেকে ইজমার পরেই এর অবস্থান। কিন্তু প্রয়োগের দিক থেকে কিয়াস ইজমার আগে। কেননা সাধারণভাবে ইজমা সংগঠিত হয় কিয়াসলব্ধ বিষয়ের ওপরই। যে বিষয়কে অবলম্বন করে মাওলানা হালিম রায় দিয়েছেন।

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর একটি ঘটনা ঘটে। ঘটনাটিকে কেন্দ্র করে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ সমস্যার সমাধানে তারা একজন ইসলামি চিন্তাবিদের শরণাপন্ন হয়। কুরআন ও হাদিসে এ সমস্যার কোনো সমাধান না পেয়ে ঐ ইসলামি চিন্তাবিদ কিয়াসের ওপর ভিত্তি করে একটি রায় প্রদান করেন। আর এ রায় কুরআন-হাদিসের ওপর ভিত্তি করেই হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ইসলামি চিন্তাবিদ মাওলানা হালিমের রায় ইসলামি আইনের অন্যতম উৎস কিয়াসকে ইঙ্গিত করে।

5 views

Related Questions