1 Answers
ইজমার আলোকে বলা যায়, উদ্দীপকের যুবকদের ঐকমত্যের মাধ্যমে সমস্যা সমাধানের গুরুত্ব অপরিসীম। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইজমা এই পূর্ণতারই বহিঃপ্রকাশ। নতুন নতুন উদ্ভাবিত আধুনিক সমস্যার সমাধানে ইজমা অত্যন্ত কার্যকর। আর ইজমার পদ্ধতিগত স্বাতন্ত্র্য আমাদেরকে বাস্তব জীবনের নানা সমস্যা সমাধানের পথও দেখিয়ে দেয়। ইজমার পদ্ধতি থেকে শিক্ষা নিয়ে যেকোনো সিদ্ধান্ত আমরা ঐকমত্যের ভিত্তিতে নিতে পারি। উদ্দীপকে এর বাস্তব উদাহরণ লক্ষ করা যায়।
উদ্দীপকের যুবকেরা একটি সমস্যার সমাধানে সবাই ঐকমত্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে। প্রকৃতপক্ষে এরূপ ঐকমত্যের মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করলে তা যেমন সঠিক হয়, তেমনি কল্যাণকরও হয়ে থাকে। ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমা থেকেই আমরা এ কথার সত্যতা পাই। এর সাহায্যে ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান হয় বলে জাতীয় ঐক্য ও সংহতি বজায় থাকে। তাছাড়া ইজমার সাহায্যে বিভ্রান্তিরও অবসান ঘটে। অর্থাৎ সম্মিলিত সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। উদ্দীপকের যুবকেরাও এ বিষয়টি প্রমাণ করেছে। প্রকৃতপক্ষে সবক্ষেত্রেই সম্মিলিত সিদ্ধান্ত এরূপ সুফল বয়ে আনে।
পরিশেষে বলা যায়, ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমা থেকে আমরা ঐকমত্যের ভিত্তিতে যেকোনো সমস্যা সমাধানের শিক্ষাই পেয়ে থাকি, যা অত্যন্ত গুরুত্ববহ।