1 Answers

উদ্দীপকে ইসলামি শরিয়তের উৎস কিয়াসের ইঙ্গিত রয়েছে। মানবজীবনে কিয়াসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। কিয়াস ইসলামি শরিয়তের অন্যতম উৎস। যেসব সমস্যার সমাধান কুরআন, হাদিস ও ইজমাতে সরাসরি নেই, সেসব সমস্যার সমাধানে কিয়াস হলো শরিয়তের অন্যতম ভিত্তি। উদ্দীপকে ইসলাম শিক্ষার শ্রেণি শিক্ষক কিয়াসের কথাই বর্ণনা করছিলেন।

মানবজীবন ও সমাজ সতত পরিবর্তনশীল। পরিবর্তন ও বিবর্তনের ধারায় জগতে নিত্যনতুন এমন সব ঘটনা সংঘটিত হচ্ছে, যা পূর্বে সংঘটিত হয়নি। ফলে নতুন সমস্যা ও জটিলতার উদ্ভব দেখা দেয়। এ মতাবস্থায় এ সমস্ত সমস্যার কোনো না কোনো হুকুম অবশ্যই নির্ধারণ করতে হয়। তাই নিরুপায় হয়ে ফিকাহবিদগণকে সেই দলিলহীন নতুন বিষয়টিকে ইসলামি শরিয়তের পূর্ববর্তী দলিল সম্পন্ন বিষয়ের সাথে বিবেচনা করে সভ্যতা ও সংস্কৃতির আলোকে নতুন হুকুম নির্ধারণ করতে হয়। ইসলামের সব বিষয় যথার্থভাবে গবেষণা করলেই এর সমাধান পাওয়া যায়। কেননা ইসলাম গতিশীল ও সর্বজনীন জীবন বিধান। কিয়াস আমাদের নতুন দিগন্তে প্রবেশের পদ্ধতি বলে দেয়। আধুনিক জীবনে আমরা এমন কতকগুলো বিষয়ের সম্মুখীন হই, যা রাসুল (স)-এর যুগে বা তৎপরবর্তী যুগে ছিল না। এসব বিষয়ে ইসলামের সঠিক বিধান আমরা কিয়াসের মাধ্যমেই পেয়ে থাকি। যেমন- রক্তদান, চক্ষুদান ও টেস্টটিউব বেবি ইত্যাদি। কিয়াসের সুযোগ না থাকলে ইসলাম সভ্যতার বিকাশকে বাধাগ্রস্ত করত এবং সীমিত পরিসরে ইসলাম সীমাবদ্ধ হয়ে যেত। কিয়াসের গুরুত্ব দিয়ে আল্লাহ তায়ালা বলেন -  فَاعْتَبِرُوا يَا أُوْلِي الْأَبْصَارِ  অর্থ: 'হে বিচক্ষণ জ্ঞানিগণ, তোমরা গভীর চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ কর' (সুরা হাশর: ২)। 

পরিশেষে বলা যায় যে, ইসলামে কিয়াসের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা অপরিহার্য। এ কারণেই একে ইসলামি শরিয়তের চতুর্থ উৎস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

7 views

Related Questions