1 Answers
উদ্দীপকে বর্ণিত শরিয়তের তৃতীয় উৎস তথা ইজমার গুরুত্ব অপরিসীম। পরিবেশ প্রেক্ষাপটে ও যুগের পরিবর্তনে সমাজের আঙ্গিক ও চারিত্রিক পরিবর্তন ঘটে, সাথে সাথে মানুষের চিন্তা চেতনারও পরিবর্তন হয়। জীবনের নিত্যনৈমিত্তিক চাহিদা ও সমস্যা বৃদ্ধি পেয়ে থাকে। ইসলাম যেহেতু সর্বকালের উপযোগী জীবন দর্শন, তাই সমাজের পরিবর্তনে ইসলামও তার গতিশীল ধারা অব্যাহত রাখে। এ গতিশীলতাকে ধরে রাখার জন্যই ইসলামে ইজমার প্রয়োজন। নবি করিম (স)-এর ইন্তেকালের পরই অনেক বিষয়ে সাহাবিদের ঐকমত্য দ্বারা ইজমা প্রতিষ্ঠিত হয়। আর এর প্রয়োজনীয়তা সাহাবায়ে কিরামগণের যুগেই পরিলক্ষিত হয়। বর্তমান পৃথিবীতে নতুন নতুন সমস্যা দেখা দেওয়ার ফলে ইজমার গুরুত্ব দিন দিন বাড়ছে।আল্লাহ তায়ালা ইরশাদ করেন, 'আর (মুমিনগণ) তাদের নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করে' (সুরা আশ-শুরা: ৩৮)। এ প্রসঙ্গে মহানবি (স) বলেন, 'বিভ্রান্তি বা ভুল বিষয়ের ওপর আমার উম্মত একমত হবে না' (আহকামুন কুরআন)। এসব ঘোষণা থেকে শরিয়তের উৎস হিসেবে ইজমার গুরুত্ব বোঝা যায়। ইজমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- এটি ইসলাম ধর্মের প্রগতিশীলতা ও পরিপূর্ণতার অন্যতম পরিচায়ক।