1 Answers

উদ্দীপকের আব্দুর রহমান শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের কথা বলেছেন। কিয়াস হলো ইসলামি আইন প্রবর্তনের একটি পদ্ধতি। কুরআন ও সুন্নাহর আইন বা নীতির সাদৃশ্যের ভিত্তিতে বিচার-বুদ্ধি প্রয়োগ করে উদ্ভুত সমস্যার সমাধান দেওয়াকে কিয়াস বলে। উদ্দীপকে বর্ণিত আব্দুর রহমান বলল, শরিয়তের অপর একটি উৎস রয়েছে যার মাধ্যমে আল্লাহ মুসলমানদের চিন্তাশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। এ কথার মাধ্যমে তিনি কিয়াসের কথা বলেছেন। কারণ কিয়াস হলো শরিয়তের এমন একটি উৎস যেটাতে চিন্তা, বিচার ও বুদ্ধি প্রয়োগ করে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়া হয়। কিয়াসের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন, 'হে চক্ষুষ্মানগণ! তোমরা শিক্ষা গ্রহণ কর' (সুরা আল হাশর-২)। এ আয়াতে আল্লাহ তায়ালা মুসলিমদের চিন্তা ও গবেষণা করে শিক্ষা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। কিয়াস মূলত মুসলিম জ্ঞানীদের চিন্তা-ভাবনারই ফল। রাসুল (স) হযরত মুয়াজ ইবনে জাবাল (রা) কে ইয়েমেনের বিচারক হিসেবে প্রেরণের পূর্বে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে প্রশ্ন করলে, কুরআন হাদিসের পর নিজের বিবেক-বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। রাসুল (স) তাঁর জবাবে সন্তুষ্ট হন। যা কিয়াস শরিয়তের উৎস হওয়ার অকাট্য দলিল। সুতরাং কিয়াস হলো মুসলিম জ্ঞানীদের চিন্তা- ভাবনারই ফল।

4 views

Related Questions