1 Answers

উদ্দীপকে বিশিষ্ট আলিমগণের মাসয়ালা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার ওপর ভিত্তি করে প্রণীত হয়েছে। কুরআনের মূলনীতি এবং হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণ ব্যাপক হওয়া সত্ত্বেও তাতে নিত্য নতুন সমস্যার সমাধানের বিষয় উল্লেখ নেই। তাই যুগে যুগে যেসব প্রশ্নের উদ্ভব হবে তার জবাব খুঁজতে বলা হয়েছে ইজমার মাধ্যমে। সমস্যা সমাধানে এই ইজমার আশ্রয় গ্রহণের দৃষ্টান্তই উদ্দীপকে লক্ষণীয়।

ইজমা হচ্ছে মুসলিম উম্মাহর মধ্য হতে অধিকতর জ্ঞানসমৃদ্ধ আলিম ও গবেষকগণের ঐকমত্য। যেসব গৌণ বিষয়ের সমাধান সরাসরি কুরআন ও হাদিসে পাওয়া যাবে না সেসব ক্ষেত্রেই ইজমা করা হয়। এক্ষেত্রে প্রখ্যাত আলিম ও গবেষকগণ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার পরে সমস্যার সমাধানের ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। উদ্দীপকে দেখা যায়, ক্রিকেট খেলার রান, উইকেট, জয়, পরাজয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একদল মানুষ জুয়ার আসর বসায়। ঐ এলাকার বিশিষ্ট আলিমগণ এ ব্যাপারে কুরআন ও হাদিসে সরাসরি কোনো সিদ্ধান্ত পেলেন না। তাই তারা কুরআন ও হাদিসের আলোকে ঐকমত্যের ভিত্তিতে সেখানকার ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ করার মাসয়ালা প্রদান করেন। অর্থাৎ আলিমগণ ঐকমত্যের ভিত্তিতে শরিয়তের একটি বিষয়ে সিদ্ধান্ত নেন। এতে প্রমাণিত হয় যে তারা ইজমার ওপর ভিত্তি করেই মাসয়ালা প্রদান করেন।

5 views

Related Questions