1 Answers

আলিমগণের সমাধানকৃত বিষয়ের সাথে ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমার সাদৃশ্য রয়েছে। বর্তমান যুগের নবোদ্ভাবিত বিষয়ে কুরআন ও হাদিসের নির্দেশনা অনুসারে ইজমার মাধ্যমে পূর্ণাঙ্গ সমাধান দেওয়া হয়। সেক্ষেত্রে একটি দেশ বা কোনো সম্প্রদায়ের বিশিষ্ট আলিমগণের সিদ্ধান্তকেই ইজমা হিসেবে ধরা হয়। ইজমা প্রদানের পর সবার সম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তটি শরিয়তের আইনে পরিণত হয়। উদ্দীপকে এ ধরনের একটি বিষয় দৃশ্যমান হয়েছে।

উদ্দীপকের বর্ণনায় শাওয়ালের চাঁদ দেখা নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা যেকোনো যুগে হতে পারে। কিন্তু অন্যান্য যুগ তথা ইসলামের প্রাথমিক যুগে স্যাটেলাইট চ্যানেল, দূরবীক্ষণ যন্ত্র ছিল না। এসব মাধ্যমে বর্তমান সময়ে চাঁদ দেখা যাওয়ায় ইজমাভিত্তিক সিদ্ধান্তের প্রয়োজন পড়েছে, যা উদ্দীপকে আলিমগণের সিদ্ধান্তে দৃশ্যমান হয়। তারা একমত হয়েছেন যে, মেঘাচ্ছন্নতার জন্য কিছুতেই চাঁদ দেখা না গেলে রমজানের ঈদের তারিখ নির্ধারণের ক্ষেত্রে আধুনিক মাধ্যমে চাঁদ দেখে সিদ্ধান্ত নেওয়া যায়। আর আলিমগণের এ সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হওয়ায় তা ইসলামি শরিয়তের ইজমাভিত্তিক সিদ্ধান্তকেই তুলে ধরেছে।

 

4 views

Related Questions