1 Answers

 উদ্দীপকে আরিফের মন্তব্য ইসলামি শরিয়তের উৎস কিয়াসের বিধানের পরিপন্থি। ইসলামি আইনের চতুর্থ উৎস হলো কিয়াস। শরিয়তের শাখা- প্রশাখামূলক বেশ কিছু ব্যাপার কিয়াসের ওপর নির্ভরশীল। কিয়াস শব্দের অর্থ তুলনা করা, অনুমান করা, পরিমাপ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় পূর্ব সিদ্ধান্তকে ভিত্তি গণ্য করে সাদৃশ্যের ক্ষেত্রে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করাকে কিয়াস বলে। অন্যকথায়, কুরআন হাদিসের পূর্ব আইন বা পূর্ব নীতির ভিত্তিতে ইজতিহাদ করে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সমাধান দেওয়ার উপায় হচ্ছে কিয়াস। আর কিয়াসের বিধান অনুযায়ী যেকোনো নেশাজাতীয় দ্রব্য বা মাদকদ্রব্য সেবন করা হারাম।

আরিফ কলেজ জীবনে তার বন্ধুদের সাথে হেরোইন সেবনে অভ্যস্ত হয়। কিছু দিনের মধ্যেই তার আসক্তির পরিমাণ বৃদ্ধি পায়। সে মনে করে হেরোইন হারাম নয়। তার বাবা তাকে হেরোইন পরিত্যাগ করতে বললে সে বলে, হেরোইন হারাম নয়। এ বিষয়ে কুরআন ও হাদিসের নিষেধাজ্ঞা নেই। সুতরাং বলা যায় যে, আরিফ ইসলামি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের বিধানকে অমান্য করেছে।

4 views

Related Questions