1 Answers

উদ্দীপকে বর্ণিত সরকারের সিদ্ধান্তটি ইসলামি শরিয়তের উৎস কিয়াসের বিধান অনুসারে গৃহীত হয়েছে।

কিয়াসের বিধান অনুসারে মদ হারাম। কেননা মদ মানবদেহে মাদকতা তৈরি করে। এতে মানুষের চেতনা লোপ পায়। এজন্য আল্লাহ তায়ালা মদ্যপান হারাম করেছেন। সুতরাং, মাদকতা তৈরি করে এ ধরনের আধুনিক নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রেও কিয়াসের উক্ত বিধান কার্যকর হবে। উদ্দীপকে সেটিরই দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। 

'ক' দেশে বোতলজাত কোমল পানীয়ের মধ্যে নেশা জাতীয় উপাদান পাওয়া যায়। এ ধরনের পানীয় মানুষ পান করলে শরীরে মাদকতা আসবে। তাই মদ্যপানের বিধানের সাথে সাদৃশ্য রেখে উদ্দীপকে উল্লেখিত বোতলজাত পানীয়কে হারাম ঘোষণা করা যায়। সরকারের সিদ্ধান্তেও এ বিষয়ের প্রতিফলন ঘটেছে। ইসলামি শরিয়তে ফরয়ার বিধান রয়েছে- মূল বিধানের শাখা বিধান ধরা হয়। উদ্দীপকের ঘটনাটিও মদ্যপানের বিধানের শাখা বিধান হিসেবে প্রযোজ্য হবে। কিয়াস অনুসারেই এ ধরনের সমস্যার সমাধান দেওয়া যায়। সুতরাং, উদ্দীপকে নেশাজাতীয় উপাদান মিশ্রিত পানীয় পানের নিষেধাজ্ঞাটি কিয়াসের ভিত্তিতেই দেওয়া হয়েছে।

 

4 views

Related Questions