1 Answers
উদ্দীপকে ইসলামি শরিয়তের উৎস কিয়াসের কথা বলা হয়েছে। কিয়াস শব্দের অর্থ: পরিমাপ করা, অনুমান করা বা তুলনা করা। মূল আইন যে যুক্তি বা ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহর নির্দেশিত পদ্ধতিই কিয়াস। কিয়াস হলো ইসলামি আইন প্রবর্তনের একটি পদ্ধতি। মানুষের গতিশীল জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এ সমস্যাগুলোর কোনো কোনোটির সরাসরি সমাধান কুরআন-সুন্নাহতে পাওয়া যায় না। মূলত কুরআন-সুন্নাহতে পাওয়া যায় মূলনীতি ও সাদৃশ্যপূর্ণ কোনো বিধান। সে মূলনীতি বা বিধানের কারণ ও ধরন বিবেচনা করে নতুন উদ্ভূত সমস্যার ইসলামি সমাধান উদ্ভাবনের পদ্ধতিই হচ্ছে কিয়াস। উদ্দীপকে উল্লিখিত ঘটনায় কিয়াসের প্রতিই ইঙ্গিত করা হয়েছে।
উদ্দীপকে বর্ণিত শ্রেণিকক্ষে ইসলাম শিক্ষার শিক্ষক নির্ধারিত বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বলেন, রাসুল (স)-এর ইন্তিকালের পরে ইসলাম বিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লে নতুন নতুন সভ্যতা ও সংস্কৃতির ছোঁয়ায় নতুন নতুন সংকট দেখা দেয়। এসব ব্যাপারে কুরআন, হাদিস ও ইজমায় কোনো সিদ্ধান্তের কথা উল্লেখ নেই। এসব ক্ষেত্রে সাহাবাগণ কুরআন ও হাদিসকে পূর্ব দৃষ্টান্তরূপে গ্রহণ করে নিজেদের বিচার-বুদ্ধির প্রয়োগ করে সমাধান দিয়েছেন। সমস্যা সমাধানের এ পদ্ধতিই হলো কিয়াস। কেননা নতুন সমস্যার সমাধান কুরআন, হাদিস ও ইজমায় পাওয়া না গেলে উপরোক্ত বিধানগুলোকে অনুসরণ করে নিজের বিচার- বুদ্ধি প্রয়োগের মাধ্যমেই সমাধান করাই কিয়াস। অতএব, উদ্দীপকে কিয়াসের কথাই উল্লেখ করা হয়েছে।