1 Answers
শিক্ষার্থীরা শরিয়তের দ্বিতীয় উৎস তথা হাদিসের প্রতি ইঙ্গিত করেছে। রাসুল (স) এর কথা, কাজ ও বাণী হলো হাদিস। সব হাদিস কোনো না কোনো ঘটনা, নির্দেশনা বা সমস্যার সমাধানের জন্য বর্ণিত হয়েছে। জীবন পরিচালনার সব ক্ষেত্রে মানুষ এটিকে আদর্শ হিসেবে মেনে চলে। উদ্দীপকেও এ বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত শিক্ষকের প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা ইসলামের ভিত্তি সম্পর্কে আলোকপাত করেছে। রাসুল (স)-এর আদর্শকে এ ধর্মের ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীরা বলেছে, ইসলাম ধর্ম প্রচারকের কথা, কাজ ও বাণী মানুষের কাছে আদর্শস্বরূপ। ঘর যেমন খুঁটি আকড়ে ধরে টিকে থাকে তেমনি রাসুল (স)-এর বাণী অনুসরণ করে মানুষ বেঁচে থাকে। সুতরাং রাসুলের কথা, কাজ ও বাণীর উল্লেখ করে শিক্ষার্থীরা মূলত পবিত্র হাদিসকেই ইঙ্গিত করেছে।