1 Answers

উদ্দীপকে মি. সালেহ আহমদের প্রতি সমর্থন ও নীরবতা ইসলামি শরিয়ার তৃতীয় উৎস ইজমার সাথে সামঞ্জস্যশীল। মানবজীবন গতিশীল। এ কারণে জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। কুরআন-হাদিসে নতুন সমস্যাগুলোর সবকটির সরাসরি সমাধান পাওয়া যায় না। এসব সমস্যার সমাধান করার ক্ষেত্রে মুমিনদের ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ, যার মূলভিত্তি হলো সবার ঐকমত্য। তবে এ ঐকমত্য সরাসরি কিংবা নীরবতার মাধ্যমে হতে পারে।

উদ্দীপকে দেখা যায়, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের লক্ষ্যে "প্রার্থী বাছাই সভায়” ৮৭ জন সদস্য উপস্থিত হয়। প্রার্থী হিসেবে মি. সালেহ আহমদের নাম প্রস্তাব করা হলে ৫০ জন সদস্য সরাসরি তাকে সমর্থন করে এবং ৭ জন সদস্য নীরব থাকে। এভাবে ঐকমত্যের ভিত্তিতে মি. সালেহ আহমেদ প্রার্থী নির্বাচিত হলো। তার নির্বাচন পদ্ধতি শরিয়তের তৃতীয় মূলনীতি ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা ইজমার ক্ষেত্রেও নবোদ্ভাবিত সমস্যার সমাধানে ইজমা করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ঐকমত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন নির্বাচিত গবেষক ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে নতুন সমস্যার একটি সমাধান অন্যান্য মুজতাহিদদের কাছে পেশ করেন। সবাই যদি এই সমাধানকে সমর্থন করেন তাহলে তা গৃহীত হয়। তবে এই সমর্থন প্রদানের ক্ষেত্রে সরাসরি কিংবা নীরবতার মাধ্যমে তাদের সম্মতি প্রদান করতে পারে। এভাবে কিছু মুজাহিদের সরাসরি সমর্থন এবং বাকিদের সম্মতিসূচক নীরবতার মাধ্যমেও ইজমা সংঘটিত হয়ে থাকে, যা উদ্দীপকের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions