1 Answers

উদ্দীপকে উল্লেখিত জনাব সালেহ আহমেদ তাসাউফের ইলম বা জ্ঞানের প্রতি ইঙ্গিত করেছেন। মানুষের অন্তরে বিদ্যমান বিভিন্ন পাশবিক প্রবৃত্তি নিয়ন্ত্রণ বা নির্মূল করে আত্মাকে আল্লাহর গুণে গুণান্বিত করে তোলার সাধনাই হলো তাসাউফ। এটি ইসলামি শরিয়তের অভ্যন্তরীণ দিক। সব নবি- রাসুল তাসাউফের চর্চা করেছেন। আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (স) স্বয়ং হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তাসাউফ অর্থ শুধু ধ্যানে নিমগ্ন থাকা নয়। এটি আত্মশুদ্ধি অর্জনের একটি পথ বা সোপান। তাসাউফ হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার প্রচেষ্টা। জনাব সালেহ আহমেদের বক্তব্যে তাসাউফের বিষয়টিই ফুটে উঠেছে।

উদ্দীপকের জনাব সালেহ আহমেদ বলেন, আল্লাহর প্রেম ও ধ্যানের উপর প্রতিষ্ঠিত এক ধরনের ইলম রয়েছে, যার মূল লক্ষ্য হলো আল্লাহর গূঢ় রহস্য অনুসন্ধান ও আত্মার পবিত্রতা বিধান। মানবাত্মার সাথে পরমাত্মার মিলন সাধন। সালেহ আহমেদের এরূপ আধ্যাত্মিক চিন্তা-ভাবনা তাসাউফের দিকেই ইঙ্গিত করে। কারণ তাসাউফ এমন এক ধরনের ইলম, যার মাধ্যমে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিদ্যমান আধ্যাত্মিক সম্পর্কের নিগূঢ় রহস্য উন্মোচন এবং আত্মার পবিত্রতা বিধান করা যায়। তাই বলা যায়, জনাব সালেহ আহমেদ তার বক্তব্যে তাসাউফের জ্ঞানের প্রতিই ইঙ্গিত করেছেন।

5 views

Related Questions