1 Answers
মানবীয় গুণ বলতে জনাব জামাল স্নেহ, মমতা, ভক্তি, শ্রদ্ধা, সহানুভূতি, সমবেদনা, ত্যাগ, উদারতা ইত্যাদি গুণের প্রতি ইঙ্গিত করেছেন।
নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে ইসলামি পরিবার, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার শিক্ষায় সন্তানদের শিক্ষিত করবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাসের প্রয়োজন অনেক বেশি। ভবিষ্যতে তার জীবন পদ্ধতিটা কেমন হবে, মানুষের সাথে সে কেমনভাবে মিশবে সে শিক্ষা শিশুরা পরিবার থেকেই গ্রহণ করবে।
মানুষের মধ্যে তার ব্যক্তিগত ও সামষ্টিক দায়িত্ব পালনের চেতনা সৃষ্টিতেও ইসলামি পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারে কোনো বৃদ্ধ ও অসুস্থ সদস্য থাকলে তার প্রতি সমবেদনা ও উদারতা দেখানো প্রয়োজন। আবার পরিবারের কেউ কোনো বিপদে পড়লে তার সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। এ বিপদে এগিয়ে আসার জন্য সন্তানের মধ্যে যে অনুভূতি প্রয়োজন তা পরিবার থেকেই শিক্ষা দেয়া উচিত। মানুষের মধ্যে এসব গুণের উপস্থিতি সুন্দর ও সুশৃঙ্খল পরিবার এবং সমাজ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনাব জামাল তার মেয়ের সংসারের উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের প্রেক্ষিতে তার নাতি-নাতনিদের মধ্যে এসব গুণের উপস্থিতির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন।