জনাব আনিসুর রহমান চিকিৎসাশাস্ত্রের জনক হিসেবে কার প্রতি ইঙ্গিত করেছেন? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
জনাব আনিসুর রহমান চিকিৎসাশাস্ত্রের জনক হিসেবে ইবনে সিনার প্রতি ইঙ্গিত করেছেন। প্রখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনা (৯৮০-১০৩৭ খ্রিষ্টাব্দ) আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক। তার পুরো নাম আবু আলি হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা।
উদ্দীপকের শিক্ষক জনাব আনিসুর রহমান শ্রেণিকক্ষে পাঠদানকালে চিকিৎসাশাস্ত্রের জনক হিসেবে একজন মুসলিম মনীষীর কথা বলেছেন। তিনি এখানে ইবনে সিনার প্রতি ইঙ্গিত করেছেন। চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনার অবদান অনস্বীকার্য। আদিম পদ্ধতির পরিবর্তে তিনি আধুনিক চিকিৎসা পদ্ধতি চালু করেন। সেজন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র, চিকিৎসা প্রণালি এবং শল্যচিকিৎসার দিশারী মনে করা হয়। তিনি ওষুধ তৈরি, সংরক্ষণ ও তা প্রয়োগের আধুনিক পদ্ধতি উদ্ভাবন করেন। এজন্য তাকে 'Master of Medicine' বলা হয়। তিনিই যক্ষ্মা রোগের ওপর প্রথম আধুনিক গবেষণা করেছিলেন। চিকিৎসাশাস্ত্রের ওপর তার শ্রেষ্ঠ গ্রন্থ 'কানুন ফিত-তিব'। এ গ্রন্থে তিনি বিভিন্ন রোগের লক্ষণ, ওষুধের বর্ণনা ও চিকিৎসা পদ্ধতির বিস্তারিত উল্লেখ করেছেন। এতে ৭৬০টি ওষুধের বর্ণনা রয়েছে। ড. ওসলার এ গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেন। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এর সমতুল্য কোনো গ্রন্থ আজও রচিত হয়নি। এছাড়াও ইবনে সিনার উল্লেখযোগ্য আরও কয়েকটি গ্রন্থ হলো- কিতাবুশ শিফা, কিতাবুন নাজাত, কিতাবুল হুলুদ, কিতাবুল কুলনজ ইত্যাদি।