1 Answers
উদ্দীপকে উল্লেখিত রাফিদ ইসলামের অন্যতম মৌলিক ইবাদত হজের প্রতি ইঙ্গিত করেছে। আল্লাহর নৈকট্যলাভের আশায় নির্দিষ্ট দিনে ইহরামের সাথে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকে হজ বলে। শরিয়তের বিধান মেনে হজ পালন করলে আখিরাতে সাফল্য নিশ্চিত। রাসুল (স) বলেন, 'কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছুই নয়' (সুনানে নাসাঈ)। তাছাড়া হজ হলো একটি বার্ষিক মহাসম্মেলন। মুসলিমরা প্রতি বছর নির্ধারিত স্থানে সমবেত হয়ে তাদের বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও পরবর্তী বছরের কর্মসূচি প্রণয়ন করে। এভাবে বিশ্বভ্রাতৃত্বের একটি সুদৃঢ় প্লাটফর্ম তৈরি হয়। এটি রাফিদের বক্তব্যেও ফুটে ওঠে।
উদ্দীপকের রাফিদ এমন একটি ইবাদতের কথা বলে, যা পবিত্র হয়ে এবং সকল প্রকার পাপ থেকে বিরত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করতে হয়। এর প্রতিদান হলো জান্নাত। রাফিদ সাহেব এই ইবাদতের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব জাগ্রত হওয়ার কথাটিও উল্লেখ করেন। হজ হলো আখিরাতে সাফল্য তথা জান্নাত লাভের অন্যতম একটি মাধ্যম। হজের মহাসম্মেলন বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্বও জাগ্রত করে। তাই রাফিদ হজের প্রতিই ইঙ্গিত করেছে।